পুঝাল সেন্ট্রাল জেল, চেন্নাইইনস্টাগ্রাম
Published on
:
1 min read
বুধবার চেন্নাইয়ের পুঝাল সেন্ট্রাল জেল থেকে সাজাপ্রাপ্ত দুই বন্দির পালানোর ঘটনায় চাঞ্চল্য। একজন পকসো আইনে সাজাপ্রাপ্ত ও অন্যজন চুরির মামলায় সাজাপ্রাপ্ত। মঙ্গলবার ও বুধবার পৃথক দু'টি ঘটনায় ওই দুই বন্দি পালিয়েছে। বন্দিদের পালানোর ঘটনায় মামাল দায়ের করেছেন জেল কর্তৃপক্ষ।
পুলিশ সূত্রে খবর, ২১ বছর বয়সি নেপালের নাগরিক সুদীপ বোগাতিকে কয়েকদিন কারাগারের বিদেশি ব্লকে রাখা হয়েছিল। মঙ্গলবার সন্ধ্যায় কারাগারের আধিকারিকরা কয়েদিদের নিয়মিত হাজিরা নেওয়ার সময় বুঝতে পারেন সুদীপ নিখোঁজ। তার পরে জেলে তল্লাশি চালিয়েও সুদীপের খোঁজ পাওয়া যায়নি। পুলিশ ওই ঘটনায় পুঝাল থানায় একটি মামলা দায়ের করেছেন। এছাড়াও পুলিশ জানিয়েছে,চেন্নাইয়ের পাড়ির বাসিন্দা সুদীপ বোগাতি। ১৬ আগস্ট একটি চুরির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
জেলে দ্বিতীয় বন্দির পালানোর ঘটনা ঘটে বুধবার সকালে। পকসো আইনে সাজাপ্রাপ্ত সুরেশ থিরুমাঙ্গালামের বাসিন্দা। বুধবার সকাল ৭টা নাগাদ কারাগারের কর্মীদের ফাঁকি দিয়ে তিনি পালিয়ে যান। ২০২১ সালে পকসো আইনের অধীনে গ্রেপ্তার করা হয়েছিল সুরেশকে। বেশ কয়েক বছর ধরে ভালো কাজের জন্য তাঁকে দৈনন্দিন বাজার করার দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই সুযোগেই তিনি পালিয়ে গিয়েছেন বলে অভিযোগ।
এই ঘটনার পরে পুঝাল জেলের উচ্চপদস্থ কর্তারা দুই বন্দিকে খুঁজে বের করার জন্য বিশেষ দল গঠন করেছেন। জেল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে দু'টি আলাদা মামলা দায়ের করা হয়েছে।
