শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ দেশের সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা চেম্বার অব কমার্সের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।
শনিবার দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। শত শত বছর ধরে এ দেশের মানুষ পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে নিজ নিজ ধর্মীয় উৎসব উদযাপন করে আসছেন।
রিয়াদ মোহাম্মদ চৌধুরী আশা প্রকাশ করেন, শারদীয় দুর্গাপূজা সবার জীবনে শান্তি, সুখ, সমৃদ্ধি ও সম্প্রীতির বার্তা বয়ে আনবে। দুর্গোৎসবকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় থাকবে এবং সব ধর্মের মানুষ মিলেমিশে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেবেন বলেও প্রত্যাশা করেন তিনি।
শুভেচ্ছা বার্তায় তিনি সনাতন ধর্মাবলম্বী সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করেন।
