ছয় মাসের জন্য অনুমোদিত আংশিক কমিটিতে সদস্যসচিব কৌশিক রহমান, ১ নভেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমার নির্দেশ
আমিনুল ইসলাম আবির, নিজস্ব প্রতিনিধি:
- আপডেট সময় : ১২:০৬:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে
হাকিমপুর উপজেলা এনসিপির নবঅনুমোদিত আংশিক আহ্বায়ক কমিটি।
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
দিনাজপুরের হাকিমপুর উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ছয় মাসের জন্য অনুমোদিত এ কমিটিতে আহ্বায়ক করা হয়েছে আল আমিন রোমানকে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন তানভীর রেজা তময়।
গত ২৫ অক্টোবর দিনাজপুর জেলা এনসিপির আহ্বায়ক কমিটি এ কমিটির অনুমোদন দেয়। জেলা আহ্বায়ক এ কে এম হাসানুর রহমান সোহাগ ও সদস্যসচিব একরামুল হক আবির স্বাক্ষরিত অনুমোদনপত্রে এ তথ্য জানানো হয়।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন আমিনুল ইসলাম, জিহাদ আজাদ জিসান, মো. মাসুদ রানা ও ইমনদুল হক হাসান। সদস্যসচিব করা হয়েছে কৌশিক রহমানকে। সিনিয়র যুগ্ম সদস্যসচিব হয়েছেন আরাফ আলী। যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আসিফ করিম মাহিন, শাহরিয়ার সৈকত ও আশিকুর রহমান সৌরভ।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন নাঈম মাহমুদ। সহসাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আশরাফুল আলম, তানভীর আহমেদ ও আমির হামজা। জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক করা হয়েছে শাহেদুজ্জামান শাহেদকে।
অনুমোদনপত্রে আগামী ১ নভেম্বরের মধ্যে উপজেলা কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

