ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন ফেরদৌস আলী খান
খোলা বাজার অনলাইন, ডেস্ক:
- আপডেট সময় : ০৮:৪৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ১৫১তম সভা অনুষ্ঠিত হয়েছে ব্যাংকটির প্রধান কার্যালয়ে।
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ১৫১তম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকায় ব্যাংকটির প্রধান কার্যালয়ের বোর্ডরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
নির্বাহী কমিটির চেয়ারম্যান ফেরদৌস আলী খানের সভাপতিত্বে সভায় কমিটির সদস্য মোহাম্মদ আবদুল আজিজ, ফিরোজুর রহমান ও আলহাজ মোহাম্মদ শামসুল আলম উপস্থিত ছিলেন।
সভায় ব্যাংকের পর্যবেক্ষক ও বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের (পিএসডি) পরিচালক মো. শরাফাত উল্লাহ খান উপস্থিত ছিলেন।
এ ছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান এবং কোম্পানি সচিব মো. মিজানুর রহমান, এফসিএস সভায় অংশ নেন।

