রাজধানীর রমনা এলাকায় পুরাতন রমনা থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। রমনা মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আবদুল আল মোহসিন ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত পৌনে ৮টার দিকে মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত এসে পুরাতন রমনা থানার সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যান। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে পুলিশ।
যে আই
