জালালাবাদ ডেস্ক: আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বল প্রয়োগ করলে ফ্যাসিবাদী বলা হয়, আর বল প্রয়োগ না করলে মানুষ পুলিশকে দুর্বল মনে করে—এমন মন্তব্য করেছেন আইজিপি মো. আলী হোসেন ফকির| তিনি বলেন, গত ১৭ বছরে পুলিশ ও জনগণের মধ্যে বড় ধরনের দূরত্ব ˆতরি হয়েছে| এ পরিস্থিতি কাটিয়ে জনগণের আস্থা ফিরিয়ে আনতে কাজ করছে বর্তমান পুলিশ|
শনিবার খুলনার বয়রা পুলিশ লাইনে খুলনা বিভাগের কমিউনিটি পুলিশিং বিষয়ক সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন আইজিপি|
আইজিপি বলেন, গত ১৭ বছরে পুলিশ ও জনগণের মধ্যে যে দূরত্ব ˆতরি হয়েছে, তা দূর করা বড় চ্যালেঞ্জ| একই সময়ে সমাজে মাদককে প্রতিষ্ঠিত করা হয়েছে| জনগণের আস্থা পুনরুদ্ধার এবং বিদ্যমান পরিস্থিতি থেকে উত্তরণে পুলিশ নিরলসভাবে কাজ করছে|
পুলিশি কার্যক্রমকে আরও কার্যকর করতে ¯^রাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনে একটি আইনি কাঠামো ˆতরির উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে আইজিপি বলেন, নতুন কাঠামোয় কমিউনিটি পুলিশিংকে পুলিশের স্থায়ী শাখা হিসেবে অন্তর্ভুক্ত করা হবে| এর মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততা জোরদার করার পরিকল্পনা রয়েছে|
পুলিশ প্রধান বলেন, তিনি আরও জানান, চাঁদাবাজির ঘটনায় জনগণের সরাসরি অভিযোগ না থাকলেও পুলিশ যাতে ¯^তঃপ্রণোদিত হয়ে মামলা করতে পারে, সে জন্য নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে| এ ধরনের আইনি ক্ষমতা কার্যকর হলে চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশের নিজ¯^ উদ্যোগে ব্যবস্থা নেওয়ার সুযোগ ˆতরি হবে|
