আধিপত্যবাদবিরোধী লড়াইয়ের কারণে শরিফ ওসমান বিন হাদিকে চলে যেতে হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মারদিয়া মমতাজ।
তিনি বলেন, ‘শহীদ শরিফ ওসমান বিন হাদিকে যেন আমরা কোনোদিন ভুলে না যাই। এ মানুষটি সাংস্কৃতিক আন্দোলন শুরু করেছিলেন। আধিপত্যবাদবিরোধী লড়াইয়ের কারণে অল্প সময়ের মধ্যে তাকে চলে যেতে হয়েছে। তার রেখে যাওয়া অসমাপ্ত কাজ আমাদের এগিয়ে নিতে হবে।’
শুক্রবার (১৬ অক্টোবর) কুমিল্লা নাশিদ একাডেমির খুলুকিল আযিম কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানটি হয়।
মারদিয়া মমতাজ বলেন, ‘আইফোনের জন্য জীবন কেড়ে নেওয়া এ কুমিল্লায় সম্প্রতি কিশোর অপ্রতিম হত্যা, স্কুলছাত্রী হত্যা ও চার স্কুলছাত্রীর টিকটকের মোহে পড়ে ঘরছাড়া হয়েছে। এসব বিষয় থেকে আমাদের জন্য শিক্ষা আছে। মা বাবা আমাদের সব থেকে ভালো বন্ধু। যে কোনো ভয়ের কথা, ভুলের কথা মা-বাবাকে জানাবো। ডিজিটাল স্ক্রিনের আড়ালে যেন নিজেদের বিসর্জন না দিই।’
নাশিদ একাডেমির পরিচালক শিল্পী জাফর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মু. শফিকুল আলম হেলাল এবং কবি, গীতিকার ও শিশুসাহিত্যিক নাঈম আল ইসলাম মাহিন।
জাহিদ পাটোয়ারী/একিউএফ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
