The Sangbad · সাধারণ
চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু
১৭/১০/২০২৬

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পুকুরের পানির পাম্পের বিদ্যুতের সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নাহিদুজ্জামান রিহান (২০) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের দেওন্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত নাহিদুজ্জামান দেওন্দি গ্রামের কাউসার মিয়ার ছেলে। তিনি হবিগঞ্জ সেন্ট্রাল ক্রিয়েটিভ কলেজের শিক্ষার্থী ছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ অক্টোবর) সকালে রিহান তার মামাতো ভাই উজ্জ্বল মিয়ার পুকুরে সেচ দিয়ে মাছ ধরতে যান। মাছ ধরা শেষে পুকুরে ব্যবহৃত পানির পাম্পের বিদ্যুতের প্লাগ বা সংযোগ খুলতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।পরে সঙ্গে থাকা লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রিহানকে মৃত ঘোষণা করেন।
মূল প্রতিবেদনে যান ↗