স্টাফ রিপোর্টার ॥
“মৃত্যু কোন শেষ নয়, এটি অনন্ত যাত্রার শুরু” এই সত্যকে অবলম্বন করে প্রয়াত প্রকৌশলী আব্দুর রহিম এর স্মরণে ভোলায় অনুষ্ঠিত হলো দোয়া ও আলোচনা সভা। সোমবার (১২ অক্টোবর) বিকাল ৫টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি), ভোলা জেলা শাখার সভাপতি মোহাম্মদ ইউনুছ।
আইডিইবি’র সাবেক সভাপতি ও কেন্দ্রীয় এ্যাসোসিয়েট মেম্বার মরহুম আব্দুর রহিম এর জীবনী সম্পর্কে অন্যান্যের মধ্যে আলোকপাত করেন আইডিইবি, ভোলা জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ হুমায়ুন কবির, সাবেক সম্পাদক মোঃ মনিরুল আলম, সাবেক সহসভাপতি আব্দুস সাত্তার, বর্তমান অর্থ সম্পাদক মোঃ আনিসুর রহমান ও লালমোহন সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ সুফিয়ার রহমানসহ বিভিন্ন প্রকৌশলীবৃন্দ।
আইডিইবির সহঃসাংগঠনিক সাদক মোঃ কায়েস হাওলাদার-এর সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তারা সকলেই আবুর রহিম এর জীবনের ভালো দিক গুলো তুলে ধরেন।
আইডিইবির ভোলা জেলা কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণ সভা শেষে মরহুম আব্দুর রহিম এর রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় আইডিইবির ভোলা জেলা ও উপজেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আব্দুর রহিম এর পরিবার বর্গ উপস্থিত ছিলেন।