যার মাথাতে বিশাল বড় টাক
চিরুনিটা তার পকেটেই থাক
হাসির কথা বলছি না রে ভাই
টাকভাইদের শখ আল্লাদ নাই!
চুল নাই ঠিক টাক তো আছে
কয়েকগাছা কানের কাছে
সে কটাকে সামলাতে হয়
সত্যি বলছি ফাজলামি নয়।
চিরুনিতেই সামলানো যায় চুল
আপনারা তো ধরেন শুধু ভুল!
হাসি ঠাট্টা করতে পারেন খালি
তার জন্য পান নাকি হাততালি?
টাক ভাইরা দেননি মাথায় চাষ
এখন শুধু করেন হাসফাস
চুল পড়েছে ভীষণ রকম দুখে
টাক ভাইরা আছেন এখন সুখে?
বাস্তবতা বুঝতে চেষ্ঠা করুন
টাক ভাইদের উল্টো পথটা ধরুন
নিজের চুলে চালান চিরুনিটা
টাক মুক্ত থাকুন, দেন ফি টা-
চুল আচড়ান ভালো থাকুন
ফি টা দিয়ে ভালো রাখুন
চিরুনিটা রাখুন পরিস্কার
জয়ী হবেন, নেইতো এবার হার।
