সংবাদ · আন্তর্জাতিক
মেসির চোখে আগামী দিনের ১০ বিশ্ব তারকা
১২/১০/২০২৬

ফুটবলে ব্যক্তিগত ও দলীয় অর্জনের প্রায় সব শিখরই ছুঁয়েছেন লিওনেল মেসি। বিশ্বকাপ থেকে শুরু করে কোপা আমেরিকা, ক্লাবের একাধিক ট্রফিসহ ফুটবল ইতিহাসের প্রায় সব স্মারকই রয়েছে তার ঝুলিতে। এবার ভবিষ্যতের বিশ্ব ফুটবলে আলো ছড়াতে পারেন–এমন ১০ জন উদীয়মান তরুণ প্রতিভাকে সামনে এনেছেন এই আর্জেন্টাইন মহাতারকা। খবর প্রকাশ করেছে জনপ্রিয় ক্রীড়া মাধ্যম ‘গোল ডটকম’।বিখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাসের ‘মেসি +১০’ প্রচারণার তৃতীয় মৌসুমে স্থান পেয়েছেন এই ১০ তরুণ ফুটবলার। প্রচারণাটির মূল লক্ষ্য নতুন প্রজন্মের খেলোয়াড়দের সম্ভাব্য প্রতিভা ও বিশ্ব ফুটবলে নতুন অধ্যায়ের সূচনাকে তুলে ধরা।মেসির বাছাই করা তালিকায় আর্জেন্টিনার তরুণ প্লেমেকার তোমাস আরান্দার উপস্থিতি স্থানীয় সমর্থকদের বাড়তি উন্মাদনা জুগিয়েছে। বোকা জুনিয়রসের এই তরুণ প্লেমেকারের কারিগরি দক্ষতা ও খেলার ধরন আগে থেকেই জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনির নজর কেড়েছিল। যদিও বর্তমানে ডান পায়ের ফিবুলার হাড় ভেঙে যাওয়ায় মাঠের বাইরে আছেন তিনি, তবে মেসির তালিকায় জায়গা পাওয়া তার জন্য বড় অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হচ্ছে।তালিকায় বোকা জুনিয়রসের আরান্দা ছাড়া জায়গা পেয়েছেন জার্মানির ক্লাবে খেলা তুর্কি তারকা জান উজুন, মেক্সিকোর গিলবার্তো মোরা এবং আর্সেনালের তরুণ তুর্কি ম্যাক্স ডাউম্যান। মোরাকে দলে ভেড়াতে ইতোমধ্যেই বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মতো শীর্ষ ইউরোপীয় ক্লাবগুলো আগ্রহ দেখিয়েছে। এছাড়া তালিকায় যুক্ত হয়েছেন আমেরিকার জেভিয়ার গোজো, স্পেনের হেসুস রদ্রিগেজ ও নেদারল্যান্ডসের কেস স্মিট।কেবল ছেলেদের ফুটবলই নয়, নারী ফুটবলের ভবিষ্যৎ তারকাদেরও গুরুত্ব দিয়েছেন মেসি। এ তালিকায় স্থান করে নিয়েছেন ইংল্যান্ডের ক্লোয়ি সারউই, ব্রাজিলের জিওভান্না ওয়াকসম্যান ও জার্মানির লোটা ভ্রেডে।মেসির বেছে নেওয়া ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা :১. তোমাস আরান্দা – আর্জেন্টিনা (বোকা জুনিয়রস)২. জান উজুন – তুরস্ক (আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট)৩. গিলবার্তো মোরা – মেক্সিকো (তিহুয়ানা)৪. ম্যাক্স ডাউম্যান – ইংল্যান্ড (আর্সেনাল)৫. জেভিয়ার গোজো – যুক্তরাষ্ট্র (ক্রিস্টাল প্যালেস)৬. হেসুস রদ্রিগেজ – স্পেন (কোমো ১৯০৭)৭. কেস স্মিট – নেদারল্যান্ডস (এজেড আলকমার)৮. ক্লোয়ি সারউই – ইংল্যান্ড (চেলসি)৯. জিওভান্না ওয়াকসম্যান – ব্রাজিল (ওএল লিওঁ)১০. লোটা ভ্রেডে – জার্মানি (উলফসবুর্গ)
মূল প্রতিবেদনে যান ↗