ডিজিটাল সঞ্চয়সহ নতুন আর্থিক পণ্য ও সেবা চালুর লক্ষ্যে ওপাস টেকনোলজি লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান উপায়।
মঙ্গলবার ঢাকায় দুই প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি হয়।
চুক্তিতে উপায়ের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শ্যামল বি. দাস এবং ওপাস টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জি. মো. জাফর ইকবাল স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় ডিজিটাল সঞ্চয়সহ প্রযুক্তিনির্ভর নতুন আর্থিক সেবা চালুর উদ্যোগ নেবে উপায়। এসব সেবার মাধ্যমে গ্রাহকদের সঞ্চয় ও আর্থিক পরিকল্পনার সুযোগ বাড়ানোর পাশাপাশি দৈনন্দিন আর্থিক চাহিদা পূরণের লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির।
অনুষ্ঠানে উপায়ের হেড অব প্রোডাক্ট অ্যান্ড টেকনোলজি মোহাম্মদ মামুন রেজা খান এবং স্ট্র্যাটেজি বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।
ওপাস টেকনোলজির চিফ টেকনোলজি অফিসার মো. বায়াসুজ্জামান ভূঁইয়া ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. রাশেদুল ইসলামসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
The post ডিজিটাল সঞ্চয় নিয়ে ওপাস টেকনোলজির সঙ্গে উপায়ের চুক্তি appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
