Published : 11 Oct 2026, 08:38 PM
Updated : 11 Oct 2026, 08:37 PM
পরিবেশ সুরক্ষায় ‘গ্রিন ড্রাইভ’ উদ্যোগের আওতায় রাজধানীর সানভ্যালি এলাকায় ৫০০টির বেশি গাছ লাগিয়েছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি বাংলাদেশ।
শনিবার বিকেলে সানভ্যালি কমিউনিটির সহযোগিতায় এ বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে সেপ্টেম্বরজুড়ে চলা ‘বিওয়াইডি গ্রিন ড্রাইভ’ প্রচারাভিযানের সমাপ্তি হয়।
কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ড্রাইভ টুডে, গ্রো টুমরো’ স্লোগান নিয়ে এ উদ্যোগে প্রতিটি পরীক্ষামূলক গাড়ি চালনার বিপরীতে একটি করে গাছ লাগানোর পরিকল্পনা করা হয়। এর অংশ হিসেবে ৫০০টির বেশি গাছ লাগানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবেশ সুরক্ষায় বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে এ কর্মসূচি নেওয়া হয়েছে। এটি কোম্পানির করপোরেট মিশন এবং বৈশ্বিক লক্ষ্য ‘কুল দ্য আর্থ বাই ১ ডিগ্রি সেলসিয়াস’-এর সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। ভবিষ্যতেও ‘গ্রিন ড্রাইভ’ উদ্যোগ চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বিওয়াইডি বাংলাদেশের।
বিওয়াইডি এশিয়া-প্যাসিফিক অটো সেলস বিভাগের উপমহাব্যবস্থাপক কেৎসু ঝ্যাং, সিজি রানার বিডি লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান এবং ব্যবস্থাপনা পরিচালক আমিদ সাকিফ খান বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
কেৎসু ঝ্যাং বলেন, “বাংলাদেশে আমাদের কার্যক্রম শুধু গাড়ি বিক্রিতে সীমাবদ্ধ নয়। আমরা এ দেশে নিউ এনার্জি ভেহিকল ইকোসিস্টেমের বিকাশের পাশাপাশি কমিউনিটিতেও অবদান রাখতে চাই।”
আমিদ সাকিফ খান বলেন, “এর আসল প্রভাব শুধু কতগুলো গাছ লাগানো হলো তা নয়। বরং মানুষের সামনে তুলে ধরা যে, ছোট ছোট দায়িত্বশীল পদক্ষেপ একসঙ্গে বড় পরিবর্তন আনতে পারে।”
