শরৎচন্দ্রের জন্মের ১২৫ বছরে হয়েছিল একটি সংখ্যা, দেড়শো বছরে সেই বৃত্ত পূর্ণ হল। চল্লিশটি প্রবন্ধকে ভাগ করা হয়েছে পাঁচটি পর্বে: শরৎচন্দ্রের উপন্যাস ছোটগল্প প্রবন্ধ চিঠিপত্রের ছানবিন করে সময়ের নিরিখে মূল্যায়ন করেছেন গোপা দত্ত ভৌমিক দর্শন চৌধুরী শক্তিসাধন মুখোপাধ্যায় প্রমুখ। অসাধারণ গায়ক ছিলেন শরৎচন্দ্র, এসেছে সে-প্রসঙ্গও। থিয়েটার সিনেমা কী ভাবে অধিকার করেছিল শরৎ-সাহিত্য, জানতে পারবেন পাঠক। হিন্দি ওড়িয়া তেলুগু-সহ নানান ভাষায় তাঁর সাহিত্যকর্মগুলি অনূদিত হয়ে আসছে অনেক কাল আগে থেকেই, এমনই তার অনায়াস বিস্তার যে বাংলার বাইরে অন্য ভাষাভাষী অনেকেই মনে করেন শরৎচন্দ্র ছিলেন তাঁদের ভাষারই লেখক। বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ প্রেমচন্দ বিভূতিভূষণ তারাশঙ্কর সুভাষচন্দ্রের সঙ্গে শরৎ-সংযোগও আলোচিত। সঙ্গে সমকালীন দুই বাংলার কথাকারদের কলমে শরৎ-বিশ্বের পুনরবলোকনও।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
Best Value
এক বছরে
5,148
1,999
এক মাসে
429
169
মেয়াদ শেষে নতুন দামে আপনাকে নতুন করে গ্রাহক হতে হবে
Subscribed already? Log in
সাবস্ক্রাইবার হলে আপনি পাচ্ছেন
প্রতি সকালে আনন্দবাজার পত্রিকার নতুন ই-পেপার
আমাদের সাথে যোগাযোগ করুন
Monday - Saturday: 10 am to 6 pm (except public holidays).
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
