নিশ্চিত হামে মৃত্যুতেও ঢাকা বিভাগ সবচেয়ে এগিয়ে। সেখানে ৬৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বরিশালে ১৯, চট্টগ্রামে ১০, সিলেট ও রাজশাহীতে তিনজন করে এবং ময়মনসিংহে দুজন মারা গেছে।
দেশে হামের প্রকোপ এখনো কমেনি। এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ২০১ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে রোববার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা গেছে আরো পাঁচ শিশু। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো চারজন প্রাণ হারিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৯৭ জন ও নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে। আর ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে দুজন ঢাকা বিভাগের। এছাড়া সিলেট, চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে মারা গেছে।
হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি, ৪৯৩ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৯৩ জন। এছাড়া চট্টগ্রামে ১০১, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮৪, বরিশালে ৬৫, খুলনায় ৫১ ও রংপুর বিভাগে ১৭ জন মারা গেছে।
নিশ্চিত হামে মৃত্যুতেও ঢাকা বিভাগ সবচেয়ে এগিয়ে। সেখানে ৬৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বরিশালে ১৯, চট্টগ্রামে ১০, সিলেট ও রাজশাহীতে তিনজন করে এবং ময়মনসিংহে দুজন মারা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জায়গায় ১ হাজার ৩০৭ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসে। তাদের মধ্যে ১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এই সময়ে নমুনা পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ৩৫ জনের। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগী শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ১৫৭ জনে। এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ১৪ হাজার ৫৫১ জনের। তাদের মধ্যে ১ লাখ ৯০ হাজার ৬৬৩ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৮৩ হাজার ৪২ জন।
হামের উপসর্গ নিয়ে নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে আছে ৪৫১ জন। এছাড়া চট্টগ্রামে ২৭৬, সিলেটে ১৩২, বরিশালে ১২০, খুলনায় ৭৩, ময়মনসিংহ ৬৯, রাজশাহীতে ৪৪ ও রংপুরে ১৪ জন রয়েছে।
এদিকে রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় দুজন এবং ঢাকা উত্তর সিটি ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছে। তাদের প্রত্যেকেই নারী।
এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩৫২ জন প্রাণ হারিয়েছে। এর মধ্যে অক্টোবরের এ পর্যন্ত ১০৭ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৮৫১ জন। এতে হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৪ হাজার ২৫১ জনে।
২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২৩১ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৪৮ জন রয়েছে। এ দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের অন্য হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ৩৬৩ জন।
বিভাগভিত্তিক হিসাবে ঢাকার বাইরে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে খুলনায়, ২৫৩ জন। এছাড়া রাজশাহীতে ২৩৩, চট্টগ্রামে ২২০, বরিশালে ১৯২, রংপুরে ৯৩, ময়মনসিংহে ৯২ এবং সিলেটে ২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
