আনন্দ খেলাঘর আসর আয়োজিত ২ দিন ব্যাপী শহীদ সুলেমান স্মৃতি মেধাভিত্তিক ৪১তম প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৬ সম্পন্ন হয়েছে। গতকাল ২৪ অক্টোবর শনিবার দক্ষিণ সুরমা গোপশহরস্থ জালালাবাদ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শহীদ সুলেমান স্মৃতি মেধাভিত্তিক প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির সচিব মইন উদ্দিন আহমদ এর পরিচালনায় পরীক্ষা চলাকালীন সময় পরীক্ষা কেন্দ্রে হল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার সিলেটের পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক, ১নং মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন খান, দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক সাব্বির আহমেদ, যুক্তরাষ্ট্র প্রবাসী ইঞ্জিনিয়ার মঈন উদ্দিন আহমেদ, শহীদ সুলেমান হোসেনের ছোট ভাই বোরহান হোসেন, সিলেট মহানগর বিএনপির সমাজকল্যাণ সম্পাদক ডা. এম এ হক বাবুল, বৃত্তি পরিচালনা কমিটির সিনিয়র সহসভাপতি মোঃ শামসুল আম্বিয়া চৌধুরী (নিজাম উদ্দিন) এবং পরীক্ষা নিয়ন্ত্রক ও জালালাবাদ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফির আহমেদ কামাল।
এছাড়াও উপস্থিত ছিলেন আনন্দ খেলাঘর আসরের সভাপতি মোঃ জালাল উদ্দিন, বৃত্তি পরিচালনা কমিটির সহসভাপতি ও শহীদ সুলেমান হোসেনের ভাগনে মোঃ গোলাম রব হাছনু, কমিটির সদস্য ও শহীদ সুলেমান হোসেনের ভাগনে মোঃ গোলাম আজম মনজু, সিলেট মহানগর বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মফিজুর রহমান জুবেদ, ইসলামিক ব্যক্তিত্ব মাওলানা তৈয়বুর রহমান এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র সহসভাপতি মোঃ আতাউর রহমান।
আরও উপস্থিত ছিলেন বৃহত্তর ঘাসিটুলা মাদরাসার প্রভাষক লুৎপুর রহমান, ছড়াকার আবুল মনসুর চৌধুরী, ডাঃ মোঃ শফিকুর রহমান, ব্যবসায়ী হেলাল উদ্দিন আহমেদ ও শাকিল খান, সি. এম. মনসুর, গিয়াস উদ্দিন এবং আনন্দ খেলাঘর আসরের সহসভাপতি দুলাল হোসেন। এ সময় আনন্দ খেলাঘর আসরের যুগ্ম সম্পাদক রানা তালুকদার, সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক মোঃ শাহেদ আহমেদ শান্ত, শিক্ষা সম্পাদক মোঃ সাইফ হাসান, ক্রীড়া সম্পাদক মোঃ শাকিল আহমদ এবং সদস্য ইফতেখার আহমদ জাহিদ সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি এবং ভবিষ্যৎ জীবনে এগিয়ে যেতে উৎসাহিত করার লক্ষ্যেই এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার পাশাপাশি শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি
