Published on
:
2 min read
মেয়ের বাড়ির লক্ষ্মীপুজোয় যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হলো এক প্রৌঢ়ার। তাঁর নাম মাধবী বিশ্বাস (৫৫)। গুরুতর জখম প্রৌঢ়ার দুই ছেলে ও মেয়ে। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার চামটা মোড়ে। স্কুটি ও লরির মুখোমুখি সংঘর্ষের জেরেই দুর্ঘটনা। খবর জানাজানি হতে ক্ষিপ্ত জনতা এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
একনজরে
নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার চামটা মোড়ে স্কুটি ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে মাধবী বিশ্বাস (৫৫) নামে এক প্রৌঢ়ার।
রবিবার সকালে বড় মেয়ের বাড়ির লক্ষ্মীপুজোয় যোগ দিতে ছেলে ও মেয়ের সঙ্গে স্কুটিতে করে যাচ্ছিলেন তিনি।
স্কুটি চালাচ্ছিলেন মাধবীর ছেলে সুমন বিশ্বাস।
অভিযোগ, চামটা মোড়ে উল্টো দিক থেকে ভুল লেনে ঢুকে পড়ে একটি সিমেন্ট বোঝাই লরি এবং স্কুটিতে সজোরে ধাক্কা মারে।
স্কুটি থেকে ছিটকে পড়েন তিন জনই। লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় মাধবীর।
দুর্ঘটনায় মাধবীর ছেলে ও মেয়ে গুরুতর জখম হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাধবীর বাড়ি নদিয়ার নবদ্বীপের গাজনতলায়। এ দিন সকালে তিনি ছেলে ও মেয়ের সঙ্গে স্কুটিতে করে বড় মেয়ের বাড়ির লক্ষ্মীপুজোয় যাচ্ছিলেন। স্কুটি চালাচ্ছিলেন মাধবীর ছেলে সুমন বিশ্বাস। চামটা মোড়ে পৌঁছতেই ঘটে বিপত্তি। উল্টো দিক থেকে ভুল লেনে ঢুকে পড়ে একটি সিমেন্ট বোঝাই বেপরোয়া লরি। লরিটি সজোরে ধাক্কা মারে স্কুটিতে। স্কুটি থেকে ছিটকে পড়েন তিন জনেই। লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় মাধবীর। গুরুতর জখম হন মাধবীর ছেলে এবং মেয়ে।
দুর্ঘটনার খবর জানাজানি হতেই ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই খবর দেন পুলিশে। কিন্তু ঘটনার প্রায় এক ঘণ্টা বাদে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় বলে অভিযোগ। সেই কারণে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। যার জেরে কৃষ্ণনগর- নবদ্বীপ ঘাট রোডে দীর্ঘক্ষণ যানজট তৈরি হয়।পরে, কোতোয়ালি থানার পুলিশ গিয়ে ক্ষুব্ধ জনতাকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। আহতদেরও স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি পুলিশ লরিটিকে আটক করেছে। তবে ঘটনার পর থেকেই পলাতক লরির চালক। তাঁর খোঁজেও তল্লাশি শুরু করেছে পুলিশ। পাশাপাশি পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
FAQ
১. প্রশ্ন: দুর্ঘটনাটি কোথায় ঘটেছে?
উত্তর: নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার চামটা মোড়ে দুর্ঘটনাটি ঘটেছে।
২. প্রশ্ন: দুর্ঘটনায় মৃত মহিলার নাম কী?
উত্তর: মৃত মহিলার নাম মাধবী বিশ্বাস। তাঁর বয়স ৫৫ বছর।
৩. প্রশ্ন: কোথায় যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন মাধবী?
উত্তর: বড় মেয়ের বাড়ির লক্ষ্মীপুজোয় যোগ দিতে ছেলে ও মেয়ের সঙ্গে স্কুটিতে করে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন তিনি।
৪. প্রশ্ন: কীভাবে দুর্ঘটনাটি ঘটেছিল?
উত্তর: অভিযোগ, উল্টো দিক থেকে ভুল লেনে ঢুকে আসা একটি সিমেন্ট বোঝাই লরি স্কুটিতে সজোরে ধাক্কা মারে। তিন জনই স্কুটি থেকে ছিটকে পড়েন।
৫. প্রশ্ন: দুর্ঘটনায় আর কারা আহত হয়েছেন?
উত্তর: মাধবীর ছেলে সুমন বিশ্বাস এবং তাঁর মেয়ে গুরুতর জখম হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।