খুলনা মহানগরীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইটের দেয়ালে ধাক্কা লেগে আলভী (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। রবিবার রাত দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আলভী নগরীর খালিশপুর থানাধীন বয়রা মুজগুন্নী আবাসিক এলাকার ৯ নম্বর রোডের বাসিন্দা বাবুল আক্তারের ছেলে।
জানা গেছে, রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নগরীর জোড়াগেট এলাকার প্লেনের পাশে পৌঁছালে আলভী নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মোটরসাইকেলসহ তিনি রাস্তার পাশের একটি ইটের দেয়ালে সজোরে ধাক্কা খান, যার ফলে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে আলভীর মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
