ফ্রাইডে ওটিটি প্ল্যাটফর্মে আসছে নতুন সিরিজ। ঋষভ দত্তর পরিচালনায় তৈরি হয়েছে 'অপূর্ণতা'। আগামী ১৬ অক্টোবর মুক্তি পাচ্ছে এই সিরিজ। অভিনয়ে রয়েছেন ঋষভ বসু, বিদীপ্তা চক্রবর্ত্তী, অঙ্কিতা দাস, স্বরলিপি ঘোষ, দুর্বার শর্মা, শঙ্কর দেবনাথ, মিনাশ্রী সরকার, তুলিকা বসু, সুবিমল কান্তি দত্ত, কৌস্তভ রায়, সুব্রত সেনগুপ্ত সহ আরও অনেকে। উপস্থাপনায়, রূপা দত্ত প্রযোজনায়, ক্যামেলিয়া প্রোডাকশনস প্রাইভেট লিমিটেড।

সিরিজের গল্পে শাওন কলকাতার ছেলে। তাঁকে একটা দুঃস্বপ্নে তাড়া করে বেড়ায়। সে দেখে বারবার পাহাড় থেকে পড়ে যাচ্ছে। তার জীবন এক অপ্রত্যাশিত মোড় নেয় যখন সে সিকিমে মেয়ে চূর্ণির সঙ্গে দেখা করে এবং তার কুয়াশাচ্ছন্ন পাহাড়ের বাড়িতে বেড়াতে যায়। সেখানে সে চূর্ণির বাড়ি এবং পরিবারের সঙ্গে এক অদ্ভুত পরিচিতি অনুভব করে, বিশেষ করে চূর্ণির মা নন্দিনীর সঙ্গে। নন্দিনীর মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করে। সে শাওনের মধ্যে বহু বছর আগে রহস্যজনকভাবে হারিয়ে যাওয়া প্রেমিক অয়নের যোগসূত্র খুঁজে পায়।
https://www.youtube.com/watch?v=cfjTF9q_Vsw
স্মৃতি ও রহস্যের সীমানা ধূসর করে দিয়ে, 'অপূর্ণতা: ইনকমপ্লিট লাভ স্টোরিজ' প্রেম, ক্ষতি এবং অসমাপ্ত আবেগের এক মনোমুগ্ধকর গল্প বুনতে থাকে। যেখানে মনের টান সময় ও মৃত্যুকে ছাড়িয়ে যেতে পারে কি না, সেই উত্তর দেবে। এই ছবিতে ঋষভকে একেবারে অন্যরকম চরিত্রে পেতে চলেছেন দর্শক। এর আগে বহুবার বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন অভিনেতা। এবারও তিনি তাঁর নতুন কাজ নিয়ে যথেষ্ট আশাবাদী।
