যদিও প্রতি বছর ভোটার তালিকায় সংশোধনের এই প্রক্রিয়া চালায় কমিশন। গত দু’দশক ধরে তা চলে আসছে। তবে গত বছর ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর-এর কারণে এই প্রক্রিয়া স্থগিত রেখেছিল কমিশন। যে ১৭টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসএসআর হবে, তার মধ্যে রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অসম, বিহার, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরালা, লাক্ষাদ্বীপ, মধ্যপ্রদেশ, মণিপুর, পুদুচেরি, পাঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং পশ্চিমবঙ্গ। এ বিষয়ে সব ক’টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যনির্বাচনী আধিকারিকদের চিঠি দিয়েছে নির্বাচন সদন। বলা হয়েছে, ২০২৭ সালের ১ জানুয়ারিকে যোগ্যতা অর্জনের তারিখ ধরে আগামী নভেম্বর থেকে এসএসআর প্রক্রিয়া শুরু হবে।
কমিশন জানিয়েছে, খসড়া তালিকা প্রকাশিত হবে ১২ নভেম্বর। আপত্তি থাকলে তা ১১ ডিসেম্বরের মধ্যে জানানো যাবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৪ জানুয়ারি। কমিশন জানিয়েছে, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, চণ্ডীগড়, দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটক, মহারাষ্ট্র, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, দিল্লি, ওডিশা, সিকিম, ত্রিপুরা এবং তেলেঙ্গানা—এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এসআইআর চলছে বা সবেমাত্র শেষ হয়েছে। তাই সেখানে এসএসআর-এর দিনক্ষণ পরে ঘোষণা করা হবে।
