শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী ও পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম নগরের আকবর শাহ থানা শাখা।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরের আকবর শাহ এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আকবর শাহ থানা জামায়াতের আমীর আব্দুল হান্নান চৌধুরী। সভা সঞ্চালনা করেন আকবর শাহ থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এন্টন দাশ।
বিজ্ঞাপন
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিকিৎসক ডা. মো. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন আকবরশাহ থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক দাশ ও মিথুন সরকার।
এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা সুভাষ চন্দ্র দে, শ্রীশ সাহা ও কৃষ্ণ ভজন আচার্য এবং উত্তর কাট্টলী ওয়ার্ড জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোর্শেদ উদ্দিন চৌধুরী।
বিজ্ঞাপন
মতবিনিময় সভায় সনাতন ধর্মাবলম্বী নেতারা দুর্গাপূজার সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বক্তব্য দেন আচার্য পাড়া সমাজ কল্যাণ সমিতি পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. কিশোর কুমার আচার্য, পূর্বাশা সংঘ দুর্গোৎসব উদযাপন পরিষদের সভাপতি রোজী চৌধুরী, শ্রীশ্রী রক্ষা কালী বাড়ি দুর্গোৎসব উদযাপন পরিষদের সত্যজিৎ সাহা, অন্বেষা সংঘ দুর্গোৎসব উদযাপন পরিষদের সংগঠক রয়েল দত্ত, শ্রীশ্রী অদ্বৈতানন্দ মঠ ও মিশনের কাজল কান্তি দাশ, বৈশাখী সংঘ পূজা উদযাপন পরিষদের সাগর শীল ও উজ্জ্বল বিশ্বাস, সুহৃদ সংঘের সভাপতি বিপ্লব দত্ত, প্যারীমোহন সেন বাড়ি দুর্গোৎসব উদযাপন পরিষদের রুবেল সেন এবং শ্রীশ্রী সেবাখোলা ও বৈকুণ্ঠধাম দুর্গোৎসব উদযাপন পরিষদের সভাপতি রনি আচার্য।
সভায় উপস্থিত নেতারা আশা প্রকাশ করেন, পারস্পরিক সৌহার্দ্য, ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে আকবরশাহ থানার প্রতিটি পূজামণ্ডপে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে।
এমআরএএইচ/এসএনআর
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
