আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সব অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিনদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। তবে, ছুটির সমন্বয়ে আগামী ১৭ অক্টোবর শনিবার দেশের সব অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল খোলা থাকবে।
সোমবার (১২ অক্টোবর) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচার শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
প্রধান বিচারপতির কার্যভার পালনরত বিচারপতির আদেশক্রমে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মুহাম্মদ শরিফুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০, ২১ ও ২২ অক্টোবর যথাক্রমে মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার দেশের সব অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ছুটির সমন্বয়ের অংশ হিসেবে ১৭ অক্টোবর শনিবার দেশের সব অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এফএইচ/এএমএ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
