মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি থাকা রোগীদের অযোগ্য, নি¤œমানের খাবার পরিবেশন এবং সরকারি বরাদ্দকৃত ওষুধ না দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার হাসপাতাল পরিদর্শনে গিয়ে এসব অনিয়ম দেখে অসন্তোষ প্রকাশ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান। এ সময় তিনি আরও জানান, চিকিৎসা নিতে আসা অসহায় ও সাধারণ রোগীদের পচা ডিম, নি¤œমানের পাউরুটি এবং পচা কলা পরিবেশন করা হচ্ছে। যে খাবার স্বাস্থ্য পুনরুদ্ধারের বদলে রোগীকে আরও বেশি অসুস্থ করে ফেলবে। তিনি অভিযোগ করে বলেন, সরকার থেকে রোগীদের জন্য বিনা মূল্যে যেসব প্রয়োজনীয় ও জীবনরক্ষাকারী ওষুধ বরাদ্দ দেওয়া হয়, তা হাসপাতালে ভর্তি থাকা রোগীদের না দিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে অথবা বাইরে থেকে চড়া দামে কিনতে বাধ্য করা হচ্ছে। ফলে চিকিৎসা নিতে আসা সাধারণ ও গরিব মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে এবং কাক্সিক্ষত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। এ সময় হাসপাতালের অনিয়ম দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে রোগীদের অধিকার আদায়ে অনতিবিলম্বে এসব দুর্নীতি বন্ধ না হলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি নেওয়ার কঠোর হুঁশিয়ারিও দেন বিএনপির এই নেতা।
এ ব্যাপারে জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. নাসিম আক্তার বলেন, ‘আমি নিজে কলা পাউরুটি খেয়েছি তার পর রোগীদের দেওয়া হয়। এসব কথার কোনো সত্যতা নেই, আপনারা যাচাই করে দেখতে পারেন। আর ওষুধের ব্যাপারে যে অভিযোগ করা হয়েছে এর কোন ভিত্তি নেই। অসহায় দুস্ত রোগীদের ওষুধ না দেওয়া হলে রোগীরা কেন হাসপাতালে আসে। প্রত্যেক রোগীকে নিয়ম অনুযায়ী যতেœর সঙ্গে চিকিৎসা দেওয়া হয়।’