একশ কিংবা দেড়শর মধ্যেও ছিলেন না। একেবারে ১৯৬ নম্বরে। ডারবান টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচসেরা পারফরম্যান্স করে বিশাল লাফ দিলেন আইসিসি র্যাঙ্কিংয়ে। অস্ট্রেলিয়া ব্যাটার ম্যাট রেনশ এখন যৌথভাবে ৪৯তম স্থানে।
টেস্টে টানা সাতবার এক অঙ্কের ঘরে ইনিংস খেলার পর রেনশ ডারবানের প্রতিকূল পরিবেশে খেললেন ১৯০ ও ৮২ রানের ইনিংস। কিংসমিডে ২১৪ রানে জিতল অস্ট্রেলিয়া। তার এই পারফরম্যান্স তাকে সেরা পঞ্চাশে নিয়ে গেছে। লাফ দিয়েছেন ১৪৭ ধাপ! ম্যাচে শূন্য ও ২ রান করে ১২ ধাপ নেমে তার সঙ্গে ৪৯ নম্বরে অবস্থান করছেন দক্ষিণ আফ্রিকার রায়ান রিকেলটন।
এইডেন মার্করামও উন্নতি করেছেন। ১৪তম স্থান থেকে চার ধাপ এগিয়ে ২০১৯ সালের অক্টোবরের পর শীর্ষ দশে ফিরেছেন তিনি। দ্বিতীয় ইনিংসে তিনি অস্ট্রেলিয়ার বোরিং আক্রমণের বিরুদ্ধে ছয় ঘণ্টা প্রতিরোধ গড়েন। খেলেন ৭৫ রানের ইনিংস।
অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড অস্ট্রেলিয়ার জয়ে অবদান রেখেছেন। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে ৪৯ রান খরচায় ক্যারিয়ার সেরা ৬ উইকেট নেন তিনি। এই পারফরম্যান্স তাকে টেস্ট বোলিং র্যাঙ্কিংয়ে দুই ধাপ উপরে তুলে সাত নম্বরে রেখেছে।
ম্যাচে তিন উইকেট নিলেও মিচেল স্টার্ক বোলিং র্যাঙ্কিংয়ের নেতৃত্বে। যদিও চারটি রেটিং পয়েন্ট হারিয়েছেন। দক্ষিণ আফ্রিকার আনরিখ নর্কিয়ে তিন বছর পর টেস্ট বোলিং র্যাঙ্কিংয়ে ফিরেছেন। ম্যাচে চার উইকেট নিয়ে তিনি ৩৪তম স্থানে।
আবুধাবিতে আফগানিস্তান ও বাংলাদেশের ড্র হওয়া টেস্টে হ্যাটট্রিক করেন সফরকারী দলের হাসান মাহমুদ। পাঁচ উইকেটও নেন তিনি। তাতে বোলারদের তালিকায় সাত ধাপ এগিয়ে ৪৮তম স্থানে। ম্যাচে সাত উইকেট নিয়ে আরেক বাংলাদেশি বোলার এবাদত হোসেন ১১ ধাপ এগিয়ে ৬৭তম।
এফএইচএম
