কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ২নং বিষ্ণুপুর ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইউপি সদস্য এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সিরাজুল ইসলাম।
শুভেচ্ছা বার্তায় তিনি শারদীয় দুর্গোৎসবের আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্য সবার মাঝে ছড়িয়ে পড়ুক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবই নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উপলক্ষ।
তিনি আরও বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। সব ধর্মের মানুষের পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধন অটুট থাকুক। শারদীয় দুর্গাপূজা সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ।
শেখ সিরাজুল ইসলাম দুর্গাপূজা উপলক্ষে বিষ্ণুপুর ইউনিয়নের সব সনাতন ধর্মাবলম্বীসহ দেশবাসীর সুখ, শান্তি ও মঙ্গল কামনা করেন। একই সঙ্গে উৎসবটি যেন আনন্দমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদ্যাপিত হয়, সে প্রত্যাশাও ব্যক্ত করেন।
The post সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী ‘শেখ সিরাজুল ইসলাম’ appeared first on সকালের খবর ২৪.
