আজকাল ওয়েবডেস্ক: জমিতে ঘাস মারার বিষ দেওয়ার জেরে ছাগল ও মুরগির মৃত্যুর অভিযোগ উঠল জলপাইগুড়িতে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের গরালবাড়ি এলাকায়।
এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ, এলাকার একটি জমিতে কেউ ঘাস মারার বিষ প্রয়োগ করেছিল। সেই জমির ঘাস খাওয়ার পরই ছাগল ও মুরগির মৃত্যু হয়েছে বলে দাবি মালিকের।
ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত পশুপালক। ছাগল ও মুরগির মৃত্যুর ঘটনায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন মালিক। কে বা কারা জমিতে বিষ প্রয়োগ করেছে, তা নিয়ে উঠছে প্রশ্ন।
ঘটনার তদন্তের দাবি জানিয়ে থানার দ্বারস্থ হয়েছেন ছাগলের মালিক। তবে বিষক্রিয়ার কারণেই ছাগল ও মুরগির মৃত্যু হয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়। গোটা ঘটনায় তদন্তের দাবি উঠেছে।
https://youtu.be/JwFdq_tA9cE?si=8cmBHdqXlCBWCihK
