নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে প্রকাশ্যে গুলি করে হত্যার প্রতিবাদে এবং আসামিদের ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে জামালপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ কাফি পারভেজ, সাংবাদিক বজলুর রহমান, সাজ্জাদ আনসারী, মোস্তাফিজুর রহমান।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক আলিফ ফকিরের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসির দাবি জানান। একই সাথে নেত্রকোনার জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), দুর্গাপুরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রত্যাহারের দাবি উত্থাপন করেন।
উল্লেখ্য, গত ১৫ অক্টোবর সন্ত্রাসী হামলায় প্রকাশ্যে গুলিবিদ্ধ হয়ে নির্মমভাবে নিহত হন সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির।
The post নেত্রকোনার সাংবাদিক আলিফ হত্যার বিচারে জামালপুরে মানববন্ধন appeared first on Dhaka Protidin.
