গর্ভের সন্তান বিক্রির চিন্তা, সহায়তার উদ্যোগ প্রধানমন্ত্রীর
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
অভাবের তাড়নায় গর্ভের সন্তান বিক্রির কথা ভাবছিলেন অন্তঃসত্ত্বা আঁখি। অসুস্থ স্বামীর চিকিৎসার খরচ ও ঋণের বোঝায় দিশেহারা এই নারীর অসহায়ত্বের খবর গণমাধ্যমে প্রকাশের পর তার পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সম্প্রতি গণমাধ্যমে ‘গর্ভের সন্তান বিক্রি করতে চান আঁখি’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায় আঁখির অসহায়ত্বের চিত্র। প্রতিবেদনটি নজরে আসার পরই তার পরিবারের খোঁজ নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পরে আঁখি ও তার পরিবারের সদস্যদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেকে এক লাখ টাকার একটি চেক দেওয়া হয়। পাশাপাশি সন্তান প্রসবের যাবতীয় খরচ বহন ও কর্মসংস্থানের ব্যবস্থা করারও আশ্বাস দেওয়া হয়েছে।
জানা গেছে, আঁখি তৃতীয়বারের মতো মা হতে যাচ্ছেন। তার স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি অসুস্থ হয়ে পড়ায় সংসারের আয়-রোজগার কার্যত সংকুচিত হয়ে পড়েছে। অন্যদিকে স্বামীর চিকিৎসা, সংসারের দৈনন্দিন খরচ এবং ঋণ পরিশোধের চাপ পরিবারটিকে আরও অসহায় পরিস্থিতির মুখে ঠেলে দিয়েছে।
এই সংকট থেকে মুক্তির কোনো পথ খুঁজে না পেয়ে, শেষ পর্যন্ত অনাগত সন্তানকে বিক্রি করার মতো কঠিন সিদ্ধান্তের কথা ভাবতে বাধ্য হন আঁখি।
অভাবের চাপে একজন মায়ের এমন কঠিন সিদ্ধান্তের কথা সামনে আসার পর প্রধানমন্ত্রীর এই সহায়তা পরিবারটির সংকট কাটিয়ে ওঠার নতুন আশার সঞ্চার করেছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
