আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের ওভাল অফিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত ফেব্রুয়ারির বৈঠকের তুলনায় এবার পরিবেশ ছিল অনেকটাই সৌহার্দ্যপূর্ণ। এই বৈঠকে ইউক্রেনীয় পক্ষ বিশেষ সতর্ক ছিল, যেন কোনো ধরনের আলোচনা ভেস্তে না যায়।
জেলেনস্কি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যের প্রথম ১০ সেকেন্ডেই ট্রাম্পকে চারবার ধন্যবাদ জানান। তিনি বলেন, "আমন্ত্রণের জন্য আপনাকে ধন্যবাদ। হত্যাকাণ্ড থামাতে এবং যুদ্ধ বন্ধে আপনার ব্যক্তিগত প্রচেষ্টার জন্য অনেক অনেক ধন্যবাদ। এ সুযোগকে কাজে লাগানোর জন্য ধন্যবাদ, আর আপনার স্ত্রীর জন্যও ধন্যবাদ।"
জেলেনস্কি তাঁর সঙ্গে ট্রাম্পের স্ত্রী মেলানিয়াকে একটি চিঠি উপহার দেন এর মধ্যে তিনি মেলানিয়ার ইউক্রেন যুদ্ধ নিয়ে করা একটি চিঠির প্রশংসা করেন, যা শিশুদের দুর্দশা নিয়ে ছিল।
