ডোমারে দেলোয়ার হত্যা মামলার ৩ আসামী সিলেট থেকে গ্রেফতার
আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের দেলোয়ার হত্যা মামলার ৩ জন আসামীকে সিলেট থেকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।
গ্রেফতার কৃতরা হলেন, উপজেলার হরিণচড়া ইউনিয়নের হংসরাজ কামারপাড়া এলাকার মৃত চাঁদ মিয়ার ছেলে আবুল হোসেন (৪০), তার স্ত্রী আমেনা বেগম (৩৫), ছেলে হৃদয় ইসলাম (১৯)।
ডোমার থানার এসআই আঙ্গুর মিয়ার নের্তৃত্বে সঙ্গীয় ফোর্স এবং সিলেট জেলার র্যাব-৯ এর যৌথ্য অভিযানে তথ্য প্রযুক্তির সহায়তার ১৩ অক্টোবর রাত ১১টায় সিলেট মহানগরের জালালাবাদ থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের ১৫ অক্টোবর ডোমার থানায় নিয়ে আসে। ডোমার থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলম সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীদের পরদিন জেলার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
উল্লেখ্য- উপজেলার হরিণচড়া ইউনিয়নের হংসরাজ কামার পাড়া এলাকার মৃত চাঁদ মিয়ার ছেলে দেলোয়ার এবং আবুল হোসেনের মধ্যে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। ঘটনার দিন ৫ জুন সকালে জমির আইল কাটাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। এরই এক পর্যায়ে আবুল হোসেন ও তার স্ত্রী সন্তান দেলোয়ার হোসেনের মাথায় কোদাল দিয়ে আঘাত করলে দেলোয়ার মাটিতে পড়ে যায়। পরে তাকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ৯দিন পর ১৪ জুন দেলোয়ার মৃত্যু বরণ করেন।
এ বিষয়ে দোলোয়ারের স্ত্রী বিলকিছ বানু বাদী হয়ে আবুল হোসেন, আমেনা বেগম এবং হৃদয়ের নাম উল্লেখ করে ডোমার থানায় মামলা দায়ের করেন।
More News Of This Category

