বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, এ দেশের মানুষ যুগ যুগ ধরে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের মধ্য দিয়ে ধর্মীয় উৎসব পালন করে আসছেন। গতকাল মঙ্গলবার বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলেশ্বরী কালীমন্দিরের পূজাম-প পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় ও শুভেচ্ছা জানান। উপস্থিত ছিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান প্রমুখ। পরে মন্ত্রী শ্রীমঙ্গলের অন্যান্য ম-প পরিদর্শন শেষে কমলগঞ্জের উদ্দেশে রওনা হন।