চন্দনাইশে সুবিধাবঞ্চিত সনাতনীদের মধ্যে বস্ত্র বিতরণ করেছে গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দির পূজা উদযাপন পরিষদ।
শনিবার সন্ধ্যায় গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরিমন্দির পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. মিলন ধর। স্বাগত বক্তব্য দেন চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অরূপ রতন চক্রবর্তী। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিষদের আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মন্দির স্থায়ী কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ভব শংকর ধর।
বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল ইসলাম, সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান, জেলা পুলিশ সুপারের কার্যালয়ের ডিআইও-১ মো. আনোয়ার হোসেন, চন্দনাইশ থানার ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হাশেম রাজু এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ধর্মীয় ও সামাজিক সংগঠনগুলোর জনকল্যাণমূলক উদ্যোগ সমাজে সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থান জোরদারে ভূমিকা রাখে।
The post চন্দনাইশে সুবিধাবঞ্চিতদের বস্ত্র দিল হরিমন্দির পূজা উদযাপন পরিষদ appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
