শারদীয় উৎসবের বিজয়া দশমী আজ। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাবেন ভক্ত পূণ্যার্থীরা। এ উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে প্রতিবছরের ন্যায় এবারও বিজয়া দশমীর দিনে শুভ বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে সিপিবি কেন্দ্রীয় কমিটির নেতা, বিশিষ্ট সমাজসেবক, মণিসিংহ মেলা উদযাপন কমিটির আহবায়ক কমরেড ডা: দিবালোক সিংহের আয়োজনে এ কর্মসুচী অনুষ্ঠিত হয়। ভ্রাতৃত্বেরবন্ধন ও পরস্পরের সাথে বিজয়া দশমীর শুভেচ্ছা বিনিময় কালে সম্প্রীতির বন্ধন স্থাপনে প্রতিবছর ব্যক্তিগত উদ্দ্যেগে এ অনুষ্ঠানের আয়োজন করেন তিনি এতে নানা শ্রেনী পেশার শত শত মানুষ উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে, পুনর্মিলনী অনুষ্ঠানে ডাঃ দিবালোক সিংহের সভাপতিত্বে, সিপিবি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলমের সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি‘র সিনিয়র সহ:সভাপতি এম রফিকুল ইসলাম, মেলা কমিটির যুগ্ম আহ্বায়ক অজয় সাহা, সিপিবি উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দীন মীর, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, বিএনপি নেতা আব্দুল্লাহ্ আল মামুন মুকুল, উদীচী সভাপতি শামছুল আলম তালুকদার কবি লোকান্ত শাওন প্রমুখ।
ডা: দিবালোক সিংহকে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, মানুষের মনের অসুরিক প্রবৃত্তি, কাম, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেওয়াই বিজয়া দশমীর মূল তাৎপর্য। এসব প্রবৃত্তি বিসর্জন দিয়ে একে অন্যের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করার জন্য প্রতিবছর ডা: দিবালোক সিংহ যে আয়োজন করেন এর জন্য উনাকে ধন্যবাদ জানাই।
সেই সাথে সকলকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থেকে দুর্গাপুরের উন্নয়নে সকলকে এক হয়ে কাজ করার আহবান জানানো হয়।
