আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে নাসিরনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি এমএ হান্নান এমপি এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সভাপত ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন এর সঞ্চালনায়, বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ,জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. জহিরুল হক খোকন, সহ-সভাপতি এড শফিকুল ইসলাম, এড আনিছুর রহমান মন্জু, মমিনুল হক, জসিম উদ্দিন রিপন, ডাঃ মেজবাহ উদ্দিন, যুগ্ন সম্পাদক আলী আজম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহিন । বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এড আলী আজম, গুনিয়াউক ইউপি বিএনপির সভাপতি আবুল হোসেন, সদর ইউপি সভাপতি সৈয়দ আবু সারোয়ার, কুন্ডা ইউপি সভাপতি নজরুল ইসলাম, চাতলপাড় ইউপি সভাপতি সোহরাব খান,হরিপুর ইউপি সভাপতি তিতন ফকির, গোকর্ণ ইউপি এমএ খালেদ, ভলাকোট ইউপি সভাপতি বরখত উল্লাহ, ধরমন্ডল ইউপি সভাপতি সালাউদ্দিন চৌধুরী, গোয়ালনগর ইউপি হাজী তারেক মিয়া পুর্বভাগ ইউপি আইয়ুব খান, উপজেলা যুবদল সভাপতি জামাল মিয়া, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক তাজ মহল বেগম, উপজেলা সেচ্চাসেবক দলের সদস্য সচিব নজরুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি ইমরান মিয়া, উপজেলা ছাত্রদলে সাবেক সদস্য সচিব খায়রুল বাশার রনি ।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন,আগে দলকে শক্তিশালী করতে হবে, তারপর চেয়ারম্যান প্রার্থিতা। ব্যক্তিগত প্রার্থিতার চেয়ে তৃণমূলে দলকে সুসংগঠিত করতে হবে। দল শক্তিশালী হলে নেতৃত্ব ও নির্বাচন করার সুযোগ তৈরি হবে।
তিনি দ্রব্যমূল্য, বিদ্যুৎ, সার ও জ্বালানিসহ জনসম্পৃক্ত বিষয়ে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। পাশাপাশি ব্যক্তিগত স্বার্থ, মতভেদ ও বিভেদ ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন। তিনি বলেন, জনগণের প্রকৃত নেতা হতে হলে উদার মানসিকতা নিয়ে মানুষের কথা শুনতে ও তাদের পাশে দাঁড়াতে হবে। তিনি বিএনপির নেতাকর্মীদের দীর্ঘদিনের ত্যাগ, নির্যাতন ও প্রতিকূলতার কথা উল্লেখ করে বলেন, তৃণমূলের নেতাকর্মীরাই দলের সাংগঠনিক শক্তির মূল ভিত্তি।
সভায় বক্তারা উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করা এবং আগামী দিনে রাজনৈতিক কর্মসূচি ঐক্যবদ্ধভাবে বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করা হয়। সাংগঠনিক সভায় উপজেলা, বিভিন্ন ইউনিয়ন,ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
The post নাসিরনগর উপজেলা বিএনপি সাংগঠনিক সভা অনুষ্ঠিত appeared first on Dhaka Protidin.
