ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে কচুরিপানার নিচে লুকানো অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড চায়না রাইফেলের গুলি ও একটি কার্তুজ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বুধবার (১৪ অক্টোবর) রাতে জেলা সদরের শিমরাইলকান্দি তিতাস নদীর প্রথম সেতুর নিচ থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
এসআরবি ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুন্নবী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবির একটি চৌকস দল শিমরাইলকান্দি তিতাস নদীর পূর্ব পাশে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন স্থানে তল্লাশি চালিয়ে কচুরিপানার নিচে লুকিয়ে রাখা অস্ত্র, ম্যাগাজিন ও কার্তুজগুলো উদ্ধার করা সম্ভব হয়।
ক্যাম্প কমান্ডার আরও বলেন, পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হলেও এর সঙ্গে জড়িত অপরাধীদের শনাক্ত করতে ইতোমধ্যেই অনুসন্ধান শুরু করা হয়েছে। অবৈধ অস্ত্র কেন এবং কারা সেখানে লুকিয়ে রেখেছিল, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সংশ্লিষ্ট সংবাদ: অস্ত্র উদ্ধার
২৮ সেপ্টেম্বর ২০২৬
০৬ সেপ্টেম্বর ২০২৬
২৭ আগস্ট ২০২৬
