এরপর অভিযান চালিয়ে পুলিশ তালিকাভুক্ত দুই জনকে গ্রেপ্তার করেছে৷ তবে যে ব্যক্তি ফেসবুকে লাইভ করে লোক জড়ো করেছিলেন তিনি এখনো পলাতক বলে জানিয়েছেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন৷
গত সোমবার ধর্ম অবমাননার অভিযোগ এনে সামাজিক যোগাযোগ মাধ্যমে লোক জড়ো করে শাহীনকে কয়েক দফা পেটানো হয়৷ চিকিৎসারত অবস্থায় হাসপাতাল থেকেও তাকে নিয়ে গিয়ে গণপিটুনি দিলে তার মৃত্যু হয়৷
