পুলিশের সঙ্গে বিতণ্ডায় জড়ান দীপকে; নোটিস হাতে নিয়ে পুলিশকে নানা প্রশ্ন করেন।
Published : 16 Oct 2026, 05:42 PM
Updated : 16 Oct 2026, 05:44 PM
দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ককরোচ জনতা পার্টির ‘তেরঙা যাত্রা’ কর্মসূচি ঠেকাতে দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের বাড়িতে হাজির হয়েছে পুলিশ।
শুক্রবার বিকালে ওই কর্মসূচির হওয়ার কথা রয়েছে। তার আগেই পুলিশ দিল্লিতে দীপকের বাসায় নোটিস নিয়ে হাজির হয়েছে।
এসময় তাদের সঙ্গে বিতণ্ডায় জড়ান দীপকে। নোটিস হাতে নিয়ে পুলিশের উদ্দেশে নানা প্রশ্ন করেন।
ওই ঘটনায় ছড়ানো ভিডিওর বরাতে এনডিটিভি লিখেছে, নোটিসে দীপকের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে ‘তিনি সোশ্যাল মিডিয়ায় সাধারণ জনগণকে উস্কে দিচ্ছেন, যা সম্পূর্ণ বেআইনি’।
তবে দীপকে নোটিস হাতে নিয়ে বলেছেন, “আপনারা কী ধরনের অভিযোগ তুললেন আমার বিরুদ্ধে? কী তামাশা শুরু করেছেন আপনারা? এ কেমন নোটিস? নোটিস এরকম হয়? আপনাদের মনে যা আসছে, তাই লিখে দিচ্ছেন।”
