শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোণার মদন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ৩ শতাধিক হত দরিদ্র অসহায় নারী পুরুষের মধ্যে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার কোর্ট বিল্ডিং প্রাঙ্গণে পৌর যুবদলের সাবেক সদস্য সচিব মো. এনামুল হকের উদ্যোগে এসব উপহারসামগ্রী বিতরণ করা হয়।
এসময় মো. এনামুল হকের সভাপতিত্ব প্রধান অতিথির বক্তব্য রাখেন মদন উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি মো. আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মদন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবীর, মো. রুস্তম আলী, মো. দুলাাল মেম্বার, কিতিশ, গিরেন্দ্র, মো. বিল্লাল মিয়া, জৌবনসহ স্থানীয় নেতারা।
এ সময় বিএনপি নেতা মো. এনামুল হক বলেন, সমপ্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সবাই যেন আনন্দের সঙ্গে পূজা উদ্যাপন করতে পারেন, সে লক্ষ্যেই এই উপহার বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এমএ
