কাঞ্চনজঙ্ঘা দেখতে না পেয়ে হতাশ পর্যটকরা
পঞ্চগড়ে প্রতিনিধি
- আপডেট সময় : ০৫:১৮:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
টানা তিন দিন ধরে মেঘ আর কুয়াশার আড়ালে ঢাকা পড়েছে কাঞ্চনজঙ্ঘা। দুর্গাপূজা ও সরকারি ছুটিকে কেন্দ্র করে হিমালয়ের বরফশুভ্র এই রূপ দেখতে দেশের দূর-দূরান্ত থেকে পর্যটকরা তেঁতুলিয়ায় ভিড় জমিয়েছিলেন। কিন্তু রূপসী কাঞ্চনজঙ্ঘার দেখা না মেলায় চরম হতাশা আর ক্ষোভ নিয়ে ফিরছেন তারা। গতকাল শনিবার, সাপ্তাহিক ছুটির শেষ দিনেও দেখা মেলেনি কাঞ্চনজঙ্ঘার।
স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা পরিষদ ডাকবাংলো, সীমান্ত ঘেষা মাগুরমারী, বাংলাবান্ধা সহ বিভিন্ন এলাকা থেকে সাধারণত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের পর থেকে দেখা যায় বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। তাই ছুটি কাটাতে এবং কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে গত কয়েকদিনে তেঁতুলিয়ায় পর্যটকদের ঢল নামে। হঠাৎ করে কুয়াশার কারনে গত বৃহস্পতিবার থেকে আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) পর্যন্ত পর্যটকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি প্রকৃতি। তবে এখানে কাঞ্চনজঙ্ঘা ছাড়াও আরো অনেক দর্শনীয় স্থান রয়েছে,সমতলের চা বাগান, ঐতিহাসিক ডাকবাংলো, মহারাজার দিঘী, শাহী মসজিদ, বধেশ্বরী মন্দির, রক্সমিউজিয়াম সহ অপরুপ সৌন্দর্যের লীলাভূমি,
বাংলাবান্ধা জিরো পয়েন্ট, পর্যটকরা সেখানে ঘুরে আসলেও অনেকটা আনন্দ উপভোগ করতে পারবে।
রাজশাহী থেকে ছুটিতে আসা পর্যটক শাহরিয়ার আক্ষেপ প্রকাশ করে বলেন, “দুই দিনের সাপ্তাহিক ছুটিকে কাজে লাগিয়ে তেঁতুলিয়ার জেলা পরিষদ ডাকবাংলো থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার আশায় এসেছিলাম। কিন্তু দুর্ভাগ্য, এসে শুনছি গত বৃহস্পতিবার থেকে আজ পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা একবারের জন্যও দেখা যায়নি। তাই মনখারাপ নিয়েই ফিরে যেতে হচ্ছে।”
ঢাকা থেকে আসা অপর পর্যটক শামীমা আক্তার জানান, “বছরের এই সময়টাই কাঞ্চনজঙ্ঘা দেখার সবচেয়ে উপযুক্ত সময়। বুক ভরা আশা নিয়ে পরিবার সহ এসেছিলাম, কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না। মনটা খারাপ হলেও তেঁতুলিয়ার আশেপাশের অন্যান্য দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখে আজই ঢাকায় ফিরে যাব।”এদিকে, পর্যটকদের নিরাপত্তা ও সার্বিক সহায়তার বিষয়ে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসাইন জানান,
, “চলতি মৌসুমে এবং বিশেষ ছুটির দিনগুলোতে সাধারণত পর্যটকদের আনাগোনা অনেক বেড়ে যায়। যারা তেঁতুলিয়ায় এসেছেন, তাদের থাকা-খাওয়া ও চলাফেরার সুবিধার নিরাপত্তায় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পর্যটকরা যাতে কোনোভাবে প্রতারিত বা হয়রানির শিকার না হন, সে বিষয়ে স্থানীয় ব্যাবস্থানায় সংশ্লিষ্টদের কঠোর বার্তা ও সতর্কবার্তা দেওয়া হয়েছে।”
এদিকে তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত আবহাওয়া পর্যবেক্ষণ কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, গত তিনদিন থেকে চলমান সময়ে বিরুপ আবহাওয়ার কারণে কাঞ্চনজঙ্ঘার দেখা মিলছে না, চলতি মাস পর্যন্ত আবহাওয়ার অবস্থা এমুনি থাকার সম্ভবনা রয়েছে, তবে নভেম্বর মাসের শুরুতে আবহাওয়া অনুকুলে থাকবে, সেই সময় টানা কয়েকদিন কুয়াশা,মেঘ মুক্ত পরিষ্কার আকাশে দেখা মিলবে অপরূপ কাঞ্চনজঙ্ঘা।
