আমি সংক্ষেপে ব্যাংকের পক্ষ থেকে কিছু তথ্য তুলে ধরতে চাই। গ্রিন ডায়ালগের মূল বিষয়বস্তুর সঙ্গে সামঞ্জস্য রেখে টেকসই অর্থায়নের ক্ষেত্রে আমাদের ব্যাংক থেকে প্রায় ৫ হাজার কোটি টাকা অর্থায়ন করা হয়েছে। এর বাইরেও প্রায় ২ হাজার কোটি টাকার অর্থায়ন প্রক্রিয়াধীন রয়েছে।
প্রথমেই সময়োপযোগী একটি আয়োজন করার জন্য বণিক বার্তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। ‘গ্রিন ডায়ালগ’ দীর্ঘদিন ধরেই চলে আসছে, যা আমরা শুনে আসছি। জলবায়ু পরিবর্তনের প্রভাব আমরা বিভিন্নভাবে দেখেছি। ঘূর্ণিঝড়, বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে। এসব সমস্যা মোকাবেলায় বিভিন্ন উদ্যোগও চলমান রয়েছে।
আমি সংক্ষেপে ব্যাংকের পক্ষ থেকে কিছু তথ্য তুলে ধরতে চাই। গ্রিন ডায়ালগের মূল বিষয়বস্তুর সঙ্গে সামঞ্জস্য রেখে টেকসই অর্থায়নের ক্ষেত্রে আমাদের ব্যাংক থেকে প্রায় ৫ হাজার কোটি টাকা অর্থায়ন করা হয়েছে। এর বাইরেও প্রায় ২ হাজার কোটি টাকার অর্থায়ন প্রক্রিয়াধীন রয়েছে।
আমাদের মোট অর্থায়নের তুলনায় টেকসই অর্থায়নের এ পরিমাণ এখনো বাড়ানোর সুযোগ রয়েছে। আমার মনে হয়, দেশের ৬২টি ব্যাংক যদি নিজ নিজ অবস্থান থেকে কমবেশি টেকসই অর্থায়নে এগিয়ে আসে এবং দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করে, তাহলেই আমরা সফল হতে পারব। এ প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।