Published : 19 Oct 2026, 06:04 PM
Updated : 19 Oct 2026, 06:03 PM
দূর্গাপূজার অষ্টমী তিথিতে দেবীজ্ঞানে কন্যাকে আরাধনার মধ্য দিয়ে হয়ে গেল কুমারী পূজা।
রাজধানীর রামকৃষ্ণ মঠ ও মিশনে সোমবার সকাল পৌনে ১০টার দিকে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়।
এ সময় দেবীর আসনে বসানো হয় ছয় বছর বয়সী ইর্যা চক্রবর্তীকে। শাস্ত্রমতে, তার পূজার নাম উমা।
কুমারী পূজা দেখতে রামকৃষ্ণ মিশনে হাজারো মানুষের সমাগম ঘটে। এ সময় পুণ্যার্থীরা কুমারীকে পূজা করে ভক্তিভরে শ্রদ্ধা নিবেদন করেন।
মাটির প্রতিমায় যে দেবীর আরাধনা করা হয়, কুমারী পূজায় সেই দেবীরই জীবন্ত রূপের পূজা করা হয়।
বলা হয়, মানববন্দনা, নারীর সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠা এবং ঈশ্বরের আরাধনাই কুমারী পূজার শিক্ষা।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।
