খুলনা গেজেট অক্টোবর ১২, ২০২৬ ১০:১০ পূর্বাহ্ণ
সাতক্ষীরার শ্যামনগরে ফুলগাছের ভাইরাস কাটতে গিয়ে গাছ থেকে পড়ে শাহিনুজ্জামান (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শাহিনুজ্জামান শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ইসরাফিল হোসেনের ছেলে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ শফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৭ টার সময় ফুলগাছের ভাইরাস পোকা কাটতে গিয়ে গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন শাহিনুজ্জামান। পরে তাকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
খুলনা গেজেট/এনএম
