রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চরকুলিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমনা আইরিন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিবা খাতুনের উপস্থিতিতে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস, চরকুলিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মশিউর রহমান বাপ্পি, সাজ্জাদ হোসেন, ওয়াহিদুর রহমান, এম এম গোলাম ছাহার এবং মোল্লাহাট প্রেসক্লাবের সদস্য কে এম মাহমুদুল হক (মাইকেল)।
এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় কন্যাশিশুর অধিকার সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিক্ষা ও ক্ষমতায়নের মাধ্যমে মেয়েদের এগিয়ে নেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়। কন্যাশিশুর জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করতে পরিবার ও সমাজের সচেতনতার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
