
Published on
:
1 min read
ভূপেন হাজারিকা পুরস্কার পেলেন উষা মঙ্গেশকর। শুক্রবার অসম সরকার এই জাতীয়স্তরের পুরস্কার প্রাপকের নাম ঘোষণা করেছে। সঙ্গীত ও সংস্কৃতির জাতীয় পর্যায়ে উল্লেখযোগ্য অবদানের জন্য, 'ভারত রত্ন ড. ভূপেন হাজারিকা পুরষ্কার'-এর ঘোষণা করেছে অসম সরকার। উষা-ই এই পুরস্কারের প্রথম প্রাপক। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, ২৯ নভেম্বর নয়াদিল্লির ভারত মণ্ডপমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উষার হাতে এই পুরস্কার তুলে দেবেন।
