আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে মারপিটের ঘটনায় ২ ব্যক্তি গুরুত্বর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে জীবনের সাথে যুদ্ধ করছে।
ঘটনাটি ঘটেছে ডোমার উপজেলার হণিচড়া ইউনিয়নের শেওটগাড়ী হাজিপাড়া গ্রামে। পরিবারের অভিযোগ সুত্রে জানাযায়, উক্ত গ্রামের আব্দুল মান্নানের সাথে প্রতিবেশী মাহাফুজুর রহমান বাবু, আব্দুল জলিল, আবুল হাচান এবং আবুল কাশেমের দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। বাড়ীর পাশে আব্দুল মান্নানের ক্রয়কৃত জমিতে সুপারী বাগান লাগিয়ে ভোগদখল কর আসছে।
ঘটনার দিন মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টায় সেই জমিতে আব্দুল মান্নান ঘর তুলতে গেলে বাবু, জলিল, হাচান,কাশেম বাধাঁ প্রদান করে। এরই এক পর্যায়ে আব্দুল মান্নানকে বেধরক মারপিট করে। তাকে বাচাঁতে মান্নানের আত্বীয় আলী হোসেন এগিয়ে গেলে তাকেও মারধর করে বলে অভিযোগ উঠেছে।
তাদের আঘাতে মান্নান, আলী হোসেন অসুস্থ হয়ে পড়লে এলাকাবাসী তাদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত ডাক্তার তাদের অবস্থা আশংখ্যা জনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাদের রেফার্ড করেন। অপরদিকে সেই সুযোগকে কাজে লাগিয়ে দূর্বৃত্তরা আব্দুল মান্নানের বাড়ীতে ভাংচুর চালায় বলে অভিযোগ করেন তারা।
এবিষয়ে আব্দুল মান্নানের আত্বীয় ওসমান গণি বাদী হয়ে ১১জনের নাম উল্লেখ করে ডোমার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ডোমার থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলম সরকার জানান, তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। মারপিটের বিষয়ে অভিযুক্ত আব্দুল জলিল ও আবুল কাশেমের কাছে জানতে চাইলে তারা বিষয়টি অস্বীকার করেন। তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভুগি আব্দুল মান্নানের পরিবার।

