ধর্মপাশায় ডোবার পানিতে ডুবে মূসা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার পাইকুরাটি ইউনিয়নের সুনই কুর্শিবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মুরছালিনের ছেলে। জানা গেছে, নিজ বাড়ির উঠানে খেলাধুলা করতে গিয়ে সামনে থাকা ডোবায় পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে ওই ডোবা থেকে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরিবারের লোকজন। পরে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। ইউপি সদস্য শাহজাহান মিয়া মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।