ইলা মিত্রের নামে বিশ্ববিদ্যালয় দাবি
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৪০ পিএম
মেলায় মঞ্চে বক্তব্য রাখছেন চলচিত্র পরিচালক সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। ছবি: খবরের কাগজ
-->ঐতিহাসিক তেভাগা আন্দোলনের নেত্রী বিপ্লবী ইলা মিত্রের স্মৃতি ও সংগ্রাম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে তিন দিনব্যাপী ‘ইলা মিত্র মেলা’ অনুষ্ঠিত হয়েছে। তার ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আয়োজন করে ‘ইলা মিত্র মেলা জাতীয় কমিটি’।
সোমবার (১২ অক্টোবর) মেলা শেষ হয়। মেলায় ইলা মিত্রের নামে নাচোলে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি তুলে ধরেছেন আয়োজকরা।
ইলা মিত্র তেভাগা আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন। জমিদারি শোষণ ও কৃষকের বঞ্চনার বিরুদ্ধে আন্দোলন করেছেন তিনি। নাচোল অঞ্চলের কৃষক ও সাঁওতাল জনগোষ্ঠীর অধিকার আদায়ের সংগ্রামের সঙ্গে তার নাম জড়িয়ে আছে। স্থানীয় আদিবাসী জনগোষ্টীর কাছে তিনি ‘রানীমা’ হিসেবে পরিচিত। কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য হিস্যা আদায়ের এই আন্দোলনে তার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে আছে।
আরও পড়ুন
ইলা মিত্রের স্মৃতিবিজড়িত নাচোলে আয়োজিত মেলায় রাজশাহী, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের সংবাদকর্মীরা অংশ নেন।
মেলায় ‘ইলা মিত্র স্মৃতি সংগ্রহশালা’ চত্বরে উপস্থিত ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। এ সময় ইলা মিত্রের জীবন ও তেভাগা আন্দোলনের ইতিহাস নিয়ে নির্মিত তার চলচ্চিত্র ‘নাচোলের রানী’ নিয়ে কথা বলেন।
আরও পড়ুন
মেলার আয়োজকরা ইলা মিত্রের স্মৃতির প্রতি সম্মান জানাতে তার নামে নাচোলে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন। আয়োজকরা জানান, ইলা মিত্রের স্মৃতি ও সংগ্রামকে ধারণ করার পাশাপাশি তার নামে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। মেলার মাধ্যমে তার জীবন ও আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।
এএফ/
আরও পড়ুন
আশুলিয়ায় কারখানার ছাদ থেকে পড়ে কর্মকর্তার রহস্যজনক মৃত্যু
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পিএম
নিহত মো. জামাল উদ্দিন। ছবি: সংগৃহীত
-->আশুলিয়ার নরসিংহপুর এলাকায় একটি তৈরি পোশাক কারখানার বহুতল ভবনের ছাদ থেকে পড়ে মো. জামাল উদ্দিন (৩৯) নামে এক কর্মকর্তার রহস্যজনক মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অবস্থিত ‘শারমিন গ্রুপ’-এর কার্যালয়ে এ ঘটনা ঘটে।
নিহত মো. জামাল উদ্দিন গাজীপুর সদর থানার বুরুলিয়া (ডুয়েট সংলগ্ন) এলাকার মৃত মো. সেকেন্দার আলীর ছেলে। তিনি শারমিন গ্রুপের ডিভিশন-৩-এর সিনিয়র মার্চেন্ডাইজার হিসেবে কর্মরত ছিলেন।
আরও পড়ুন
পুলিশ প্রাথমিকভাবে বিষয়টিকে ‘আত্মহত্যা’ বলে ধারণার কথা জানালেও নিহতের পরিবার ও সহকর্মীরা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করছেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, জামাল উদ্দিনের সঙ্গে কারখানা কর্তৃপক্ষের কোনো বিরোধ বা আক্রোশ ছিল। তাদের দাবি, তাকে হত্যা করার পর ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে কারখানা কর্তৃপক্ষ।
আরও পড়ুন
নিহতের স্ত্রী নাহার অভিযোগ করে জানান, ‘মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে জামাল আমাকে ফোন করে জানান যে কারখানায় কিছুটা ঝামেলা চলছে। আজ বুধবার সকালেও তার সঙ্গে কথা হয়; তখনও তিনি জানান, কারখানা মালিক যেকোনো কিছু করতে পারেন। আমরা তাকে অফিসে যেতে নিষেধ করেছিলাম, কিন্তু তিনি বলেন অফিসে না গেলে উল্টো ফাঁসিয়ে দিতে পারে। অফিসে যাওয়ার পর তার মোবাইল ফোনে আর তাকে পাওয়া যায়নি। প্রায় দুই ঘণ্টা পর অন্য একজন ফোন ধরে জামাল অসুস্থ জানিয়ে হাসপাতালে যেতে বলেন। পরে শুনলাম সে নাকি আত্মহত্যা করেছে। কিন্তু যার ছোট বাচ্চা আছে এবং যে প্রতিষ্ঠিত, সে কোনোভাবেই আত্মহত্যা করতে পারে না।’
একই দাবি করেছেন নিহতের ভাই ফখরুল হাসান। তিনি এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত করে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ফাহিম জানান, ছাদ থেকে নিচে পড়ার কারণে নিহতের হাত-পা ভেঙে গিয়ে থাকতে পারে এবং নাক-মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল।
ঘটনার বিষয়ে শারমিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন বলেন, ‘জামাল উদ্দিন সকালে নির্ধারিত সময়ের আগেই অফিসে আসেন। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তিনি একা ছাদে যান, দুই মিনিটের মতো ফোনে কথা বলেন এবং প্রায় ১৫ মিনিট ছাদের সেফটি ওয়ালের ওপর বসে থাকার পর লাফিয়ে পড়েন। আমরা ফুটেজ পুলিশ ও সাংবাদিকদের সরবরাহ করেছি। ময়নাতদন্তের প্রতিবেদন এলেই সত্যতা জানা যাবে।’
খবর পেয়ে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালের জরুরি বিভাগ থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
আহমাদ/এএফ
আরও পড়ুন
কিডনি বিক্রি করেও বদলায়নি ভাগ্য, চুরির মামলায় যুবক গ্রেপ্তার
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পিএম
আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পিএম
ছবি: খবরের কাগজ
-->জয়পুরহাটের কালাই উপজেলার শামছুল ইসলাম (৩০) অভাবে পড়ে নিজের একটি কিডনি বিক্রি করেছিলেন। কিন্তু সেই কিডনি বিক্রির টাকা দিয়েও তার অভাব ঘোচেনি। এরই মধ্যে তিনি ট্রান্সফর্মার চুরির মামলায় গ্রেপ্তার হয়েছেন।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার শামছুল ইসলাম কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের শাইলগুন গ্রামের ছেলে।
আরও পড়ুন
জানা গেছে, গত মঙ্গলবার রাতে ট্রান্সফর্মার চুরির মামলায় গ্রেপ্তার হন শামছুল ইসলাম। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে তার কিডনি বিক্রির বিষয়টি সামনে আসে। প্রায় এক মাস আগে তিনি ইরানে যান। সেখানে একটি হাসপাতালে নিজের বাম পাশের কিডনি পাঁচ লাখ টাকায় বিক্রি করেন।
শামছুল ইসলাম জানান, চট্টগ্রামে কাজ করার সুবাদে এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। পরে ওই ব্যক্তির মাধ্যমে কিডনি ক্রেতার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ হয় হয়। পরে পাসপোর্ট ও ভিসার ব্যবস্থা করে তাকে ইরানে গিয়ে কিডনি দেন।
আরও পড়ুন
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, ট্রান্সফর্মার চুরির মামলায় শামছুলকে গ্রেপ্তার করা হয়। তিনি সম্প্রতি একটি কিডনি বিক্রি করেছেন বলে জিজ্ঞাসাবাদের সময় জানা যায়। মানবদেহের অঙ্গপ্রত্যঙ্গের অবৈধ বেচাকেনা আইনত দণ্ডনীয় অপরাধ। এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
সাগর কুমার/নাঈম
আরও পড়ুন
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে পর্যটকের মৃত্যু
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পিএম
নিহত মো. মনিরুজ্জামান। ছবি: খবরের কাগজ
-->সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পর্যটনকেন্দ্র টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মো. মনিরুজ্জামান (৪৮) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ট্যাকেরঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মনিরুজ্জামান বরিশাল জেলার বাকেরগঞ্জ বড় নদী থানার বিজয়পুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে বন্ধুদের ৩০ জনের একটি দলের সাথে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর বাজার ঘাট থেকে ‘সীমান্ত তরী’ নামের একটি হাউজবোটে করে টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে যান মনিরুজ্জামান। সারাদিন হাওরের বিভিন্ন স্থান ঘুরে রাতের বেলায় বোটে করেই ট্যাকেরঘাট এলাকায় অবস্থান নেন তারা। বুধবার সকালে হঠাৎ তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে সাথে থাকা সঙ্গীরা তাকে দ্রুত তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
নিহতের স্বজন ও সঙ্গীদের বরাতে জানা গেছে, মনিরুজ্জামান দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। অসুস্থতার কারণে পরিবারের পক্ষ থেকে তাকে সফরে যেতে নিষেধ করা হলেও তিনি বন্ধুদের সাথে হাওর ভ্রমণে আসেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. নওশাদ আহমেদ জানান, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই ওই পর্যটকের মৃত্যু হয়েছিল। তিনি আগে থেকেই হার্টের জটিলতায় ভুগছিলেন বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েই মারা গেছেন।’
আরও পড়ুন
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে পরিবার বা সঙ্গীদের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ সঙ্গে আসা বন্ধুদের কাছে হস্তান্তর করা হয়েছে।
দেওয়ান/এএফ
আরও পড়ুন
চট্টগ্রাম বন্দর পরিদর্শনে নেদারল্যান্ডসের প্রতিনিধি দল
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পিএম
ছবি: খবরের কাগজ
-->চট্টগ্রাম বন্দরের পরিচালন দক্ষতা বৃদ্ধি, দ্বিপাক্ষিক মেরিটাইম সহযোগিতা এবং আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জ্যোরিস ভ্যান বোমেল এর নেতৃত্বে ডাচ মেরিটাইম খাতের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন।
বুধবার (১৪ অক্টোবর) সকালে প্রতিনিধি দলটি চট্টগ্রাম বন্দরের ওয়ান স্টপ সার্ভিস ভবনে এসে পৌঁছালে তাদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
পরবর্তীতে বন্দর চেয়ারম্যান এর সঙ্গে ডাচ প্রতিনিধি দলটি এক সৌজন্য সাক্ষাৎ ও আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।
আরও পড়ুন
বৈঠকে বন্দর চেয়ারম্যান নেদারল্যান্ডস প্রতিনিধি দং স্বাগত জানিয়ে বন্দরের সাম্প্রতিক সময়ে অভূতপূর্ব অর্জনের বিষয়ে প্রতিনিধি দলকে জানান। বিশেষ করে বন্দরের পূর্ণাঙ্গ অটোমেশন ও ডিজিটালাইজেশনের মাধ্যমে পেপারলেস পোর্ট কার্যক্রম, প্রথমবারের মতো পোর্ট
কমিউনিটি সিস্টেম চালু, ওয়ান-স্টপ সার্ভিসের আওতায় অনলাইন বিলিং, পেমেন্ট ও ডেলিভারি কার্যক্রম এবং বন্দরের টার্মিনালে বিদেশি অপারেটর নিয়োগ ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।
নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত চট্টগ্রাম বন্দরের সঙ্গে নেদারল্যান্ডসের ঐতিহাসিক বাণিজ্যিক ও মেরিটাইম সম্পর্কের কথা স্মরণ করেন এবং ভবিষ্যতে প্রযুক্তিগত ও কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুন
বৈঠকে মেরিটাইম অ্যান্ড অফশোর এনএল এর ট্রেড প্রমোশন ম্যানেজার পিটার ওডস কুইপার্স ‘ডাচ মেরিটাইম এক্সপার্টাইজ অ্যান্ড সলিউশনস শীর্ষক একটি বিশেষ প্রেজেন্টেশন উপস্থাপন করেন। একইসাথে প্রতিনিধি দলে থাকা শীর্ষস্থানীয় ডাচ প্রতিষ্ঠানসমূহ চট্টগ্রাম বন্দরের সার্বিক দক্ষতা বৃদ্ধি, গ্রিন পোর্ট উদ্যোগ ও আধুনিক পোর্ট ম্যানেজমেন্ট ব্যবস্থায় তাদের প্রস্তাবনা ও বক্তব্য তুলে ধরেন।
পরে অনুষ্ঠিত প্রশ্নোত্তরের পর্বে বন্দর ও ডাচ প্রতিনিধি দলের মধ্যে ড্রেজিং, লজিস্টিকস এবং টার্মিনাল অপারেশন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সম্পন্ন হয়।
প্রতিনিধি দলটি বন্দরের অপারেশনাল কার্যক্রম পর্যবেক্ষণ করতে বন্দরের বিভিন্ন ইয়ার্ড ঘুরে দেখেন এবং সার্বিক ব্যবস্থাপনায় গভীর সন্তোষ প্রকাশ করেন।
এ দ্বিপাক্ষিক আলোচনা ও মতবিনিময় সভায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সব সদস্য, প্রকল্প পরিচালক, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নাঈম/
