
নুরুল ইসলাম সবুজ, সাতকানিয়া: | মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৬ ০২:৩৩
ছবি সংগৃহীত।
সাতকানিয়ায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে শারদীয় দুর্গোৎসব। উপজেলার ৮ নম্বর ঢেমশা ইউনিয়নের দক্ষিণ পাড়া তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত এ সর্বজনীন উৎসব ঘিরে এলাকা জুড়ে বিরাজ করে আনন্দমুখর পরিবেশ।
গতকাল ১৯ অক্টোবর (সোমবার) রাতে পূজা মণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে সমাজসেবক ও চেয়ারম্যান প্রার্থী হাজি ফোরকান ধর্মীয় সম্প্রীতির এক চমৎকার বার্তা দেন। তিনি বলেন, “ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যপূর্ণ সহাবস্থানই আমাদের প্রকৃত পরিচয়। আপনাদের ধর্মীয় উৎসব ও পূজা মণ্ডপে সর্বাত্মক সহযোগিতা করা আমাদের দায়িত্ব। আপনারা আপনাদের ধর্ম নির্বিঘ্নে ও আনন্দের সঙ্গে পালন করবেন—আমরা অতীতেও আপনাদের পাশে ছিলাম, এখনও আছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকব।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৮ নম্বর ঢেমশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার শ্রীযুক্ত বাবু পলাশ সেন এবং বিশিষ্ট ব্যক্তিত্ব শ্রীযুক্ত তপন চক্রবর্তী।
এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় পূজা উদযাপন পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অতিথিরা পূজা মণ্ডপের সার্বিক খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
ঢেমশা দক্ষিণ পাড়া তরুণ সংঘের চমৎকার ব্যবস্থাপনা, সুশৃঙ্খল পরিবেশ এবং অসাম্প্রদায়িক ভাবগাম্ভীর্যের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত সর্বস্তরের দর্শনার্থী ও অতিথিবৃন্দ।
আনোয়ারা গাছের ডাল কাটতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

নিজস্ব প্রতিবেদক | সোমবার ১৯ অক্টোবর ২০২৬ ০৬:৪৩

ছবি সংগৃহীত।
আনোয়ারা উপজেলায় গাছের ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে সৈয়দ রফিক আহাম্মদ (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রফিক আহাম্মদ স্থানীয় সৈয়দ মৃত্যু সিরাজুল হক পুত্র। তিনি এক ছেলে ও পাঁচ মেয়ের বাবা।
স্থানীয় বাসিন্ধা নজরুল ইসলাম বলেন, সোমবার সকালে নিজ বাড়িতে একটি গাছের ডাল কাটতে ওঠেন রফিক আহাম্মদ। ডাল কেটে নিচে নামার সময় পা পিছলে মাটিতে পড়ে যান তিনি। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ওমর ফারুক বলেন, সকালে ওই ব্যক্তিকে আহতাবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। পরে তাঁকে সেখানে নেওয়ার পথে মৃত্যুর খবর জানতে পারেন তিনি।
গাছের ডাল কাটতে গিয়ে পড়ে বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা | সোমবার ১৯ অক্টোবর ২০২৬ ০৬:৪২

ছবি সংগৃহীত।
আনোয়ারা উপজেলায় গাছের ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে সৈয়দ রফিক আহাম্মদ (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রফিক আহাম্মদ স্থানীয় মৃত সৈয়দ সিরাজুল হকের ছেলে। তিনি এক ছেলে ও পাঁচ মেয়ের বাবা।
স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম জানান, সোমবার সকালে নিজ বাড়িতে একটি গাছের ডাল কাটতে ওঠেন রফিক আহাম্মদ। ডাল কেটে নিচে নামার সময় পা পিছলে মাটিতে পড়ে যান তিনি। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ওমর ফারুক বলেন, সকালে ওই ব্যক্তিকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। পরে সেখানে নেওয়ার পথেই তাঁর মৃত্যুর খবর জানা যায়।
পটিয়ায় ইউনিয়ন পরিষদ ও বিভিন্ন দপ্তরে এমপির অভিযোগ বাক্স

পটিয়া প্রতিনিধি | রবিবার ১৮ অক্টোবর ২০২৬ ০৭:০২

ছবি সংগৃহীত।
পটিয়ায় সাধারণ মানুষের ভোগান্তি, হয়রানি ও নানা সমস্যা সম্পর্কে জানতে ইউনিয়ন পরিষদ, সরকারি দপ্তর ও স্থানীয় বাজারে অভিযোগ বাক্স বসানোর উদ্যোগ নিয়েছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।
এসব বাক্সে অভিযোগ জমা দেওয়ার ক্ষেত্রে অভিযোগের পক্ষে প্রয়োজনীয় তথ্যপ্রমাণ যুক্ত করতে হবে। প্রাথমিকভাবে উপজেলার বিভিন্ন স্থানে ৬০টি অভিযোগ বাক্স বসানো হবে।
জমা পড়া অভিযোগ এক সপ্তাহের মধ্যে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন সংসদ সদস্য।
রবিবার (১৮ অক্টোবর) দুপুরে পটিয়া উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষে দলীয় নেতাকর্মীদের হাতে অভিযোগ বাক্সগুলো তুলে দেন এমপি এনামুল হক এনাম। বিতরণ শেষে উপজেলা নির্বাচন অফিসে একটি অভিযোগ বাক্স স্থাপন করা হয়।
উদ্যোগের বিষয়ে সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, “সাধারণ মানুষ সরকারি সেবা নিতে গিয়ে নানা ধরনের হয়রানির শিকার হন। অনেকেই ভয়ে বা বিভিন্ন কারণে সরাসরি অভিযোগ জানাতে পারেন না। তাঁদের অভিযোগ সহজে ও নির্ভয়ে জানানোর সুযোগ করে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাঁদের জবাবদিহির আওতায় আনা সম্ভব হবে।”
তিনি আরও বলেন, “সাধারণ মানুষের সমস্যা সমাধানে নিবিড়ভাবে কাজ করার জন্য নির্দেশনা রয়েছে। তারই অংশ হিসেবে সরকারি অফিস, ইউনিয়ন পরিষদ ও বাজারে অভিযোগ বাক্স স্থাপন করা হচ্ছে। প্রাথমিকভাবে ৬০টি বাক্স বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব বাক্সে জমা পড়া অভিযোগ যাচাই-বাছাই করে এক সপ্তাহের মধ্যে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। কিছু সংবেদনশীল ক্ষেত্রে অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে।”
অভিযোগ বাক্স বিতরণকালে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সদস্যসচিব গাজী আবু তাহের, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মঈনুল আলম ছোটন, জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বখতিয়ার উদ্দীন বকুল, পৌরসভা বিএনপি নেতা মিজানুর রহমান ও আবদুল মান্নান, যুবদল নেতা কাজী আরিফ উল্লাহ এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ওবাদুল হক রিকু প্রমুখ।
পৌর বিএনপির সাবেক সদস্যসচিব গাজী আবু তাহের বলেন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এর মাধ্যমে সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যাগুলো দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসবে।
