
ভারতে এলেন ব্রাজ়িলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনাল্দো নাজ়ারিওছবি: X
Published on
:
1 min read
ভারতে এসেছেন ব্রাজ়িলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনাল্দো নাজ়ারিও। ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ এবং তৃণমূল স্তরে ক্রীড়া পরিকাঠামোর উন্নয়ন নিয়ে বৃহস্পতিবার দিল্লিতে তিনি বৈঠক করেন কেন্দ্রীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রক্ষা নিখিল খডসের সঙ্গে। প্রতিভাবান প্লেয়ারদের বেছে নেওয়া থেকে শুরু করে তাঁদের উন্নত প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থাকে আরও কার্যকর করা নিয়েও আলোচনা হয়। রক্ষা খডসের বক্তব্য অনুযায়ী, বৈঠকে কেন্দ্রীয় সরকারের ‘খেলো ইন্ডিয়া’ প্রকল্প এবং ‘অস্মিতা’ (ASMITA) লিগ নিয়েও কথা হয়েছে।
