Published on
:
1 min read
রবিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত শহর কলকাতার যান চলাচল সর্বত্রই স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে লালবাজার ট্র্যাফিক কন্ট্রোল বিভাগ। আজ কলকাতার কোথাও কোনও বড় জমায়েত বা মিটিং-মিছিল হওয়ারও কথা নেই বলেই খবর। আজ, মহাসপ্তমীর দ্বিতীয় দিনে শহরের রাস্তায় মানুষের ঢল নামতে পারে। সেই কারণে ট্র্যাফিক পুলিশের তরফে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।